Home / অর্থনীতি / পদ্মা সেতুতে ৩৬ ঘণ্টায় সোয়া ৭ কোটি টাকা টোল আদায়
অর্থনীতি Breaking Featured Trending

পদ্মা সেতুতে ৩৬ ঘণ্টায় সোয়া ৭ কোটি টাকা টোল আদায়

News Desk 27 May 2026, 07:07 PM ঢাকা 9 views
পদ্মা সেতুতে ৩৬ ঘণ্টায় সোয়া ৭ কোটি টাকা টোল আদায়

ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গমুখী যাত্রীর চাপ বেড়েছে পদ্মা সেতু-তে। সর্বশেষ ৩৬ ঘণ্টায় সেতুটি দিয়ে পারাপার হয়েছে ৬৫ হাজার ৩২৪টি যানবাহন। এ সময়ে টোল আদায় হয়েছে ৭ কোটি ২৫ লাখ ৭৯ হাজার ৭৯০ টাকা।

পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর ১২টা পর্যন্ত মাওয়া ও জাজিরা—দুই প্রান্ত মিলিয়ে এই পরিমাণ যানবাহন সেতু অতিক্রম করেছে।

তথ্য অনুযায়ী, গতকাল রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৪১৫টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৯৩টি যানবাহন চলাচল করে, যেখানে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা।
Tags
পদ্মা সেতুতে ৩৬ ঘণ্টায় সোয়া ৭ কোটি টাকা টোল আদায়
Share this news

Comments

Join the discussion with respectful feedback.

0 Approved
Replying to
Please enter your name.
Your comment will appear after approval. 0/2000
Please write your comment.
No comments yet

Be the first to join the discussion.

নোটিফিকেশন ডেমো ✅