Home / আন্তর্জাতিক / আরাফাতের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের প্রতি বিশেষ গুরুত...
আন্তর্জাতিক Breaking Featured Trending

আরাফাতের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের প্রতি বিশেষ গুরুত্বারোপ

News Desk 26 May 2026, 06:57 PM ঢাকা 12 views
আরাফাতের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের প্রতি বিশেষ গুরুত্বারোপ

পবিত্র হজ উপলক্ষে আরাফাতের ময়দানে নামিরাহ মসজিদ থেকে দেওয়া হজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও হজের নিয়ম-কানুন পালনে কঠোর শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৬ মে) সৌদির মদিনায় অবস্থিত মসজিদে নববীর প্রখ্যাত ইমাম শেখ ড. আলী আল-হুদাইফি এই ঐতিহাসিক খুতবা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল, গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওজান, ইসলামিক বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-আলশেখ এবং ধর্মবিষয়ক রাষ্ট্রপতি শেখ আবদুল রহমান আল-সুদাইস।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, খুতবায় আল-হুযাইফি জোর দিয়ে বলেছেন, হজ হলো ইসলামের একটি মৌলিক স্তম্ভ। আল্লাহ এক এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।

তিনি জোর দিয়ে আরো বলেন, ‘এই পবিত্র স্থান সব জাতি ও পটভূমির মুসলমানদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সম্প্রীতি, সহযোগিতা এবং ঐক্যের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে।

দলীয় বা রাজনৈতিক স্লোগান পরিহার করার কথা উল্লেখ করে আল-হুযাইফি বলেন, ‘যথাযথ হজের জন্য  সত্যবাদিতা এবং পাপ, বিবাদ পরিহার করা প্রয়োজন।’

Share this news

Comments

Join the discussion with respectful feedback.

0 Approved
Replying to
Please enter your name.
Your comment will appear after approval. 0/2000
Please write your comment.
No comments yet

Be the first to join the discussion.

নোটিফিকেশন ডেমো ✅